বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
১১ হাসপাতালে অনুপস্থিত ৪০ শতাংশ চিকিৎসক

১১ হাসপাতালে অনুপস্থিত ৪০ শতাংশ চিকিৎসক

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ঢাকাসহ আটটি জেলার ১১টি সরকারি হাসপাতাল পরিদর্শন করে ৪০ শতাংশ চিকিৎসককে কাজে পায়নি দুর্নীতি দমন কমিশন-দুদক।

সোমবার সকালে এই অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট দল। এর মধ্যে কেবল ঢাকার মুগদা হাসপাতালে সব চিকিৎসকের উপস্থিতি দেখা গেছে। বাকি হাসপাতালগুলোর প্রায় সবগুলোতে অর্ধেকের বেশি ডাক্তার কর্মস্থলে আসেইনি।

হাসপাতালগুলো খোলা থাকে সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত। আর শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করে দুদকের দল।

অভিযানে দেখা যায়, ঢাকার বাইরে সাতটি হাসপাতালে অনুপস্থিত চিকিৎসকের হার ৬১.৮ শতাংশ। অর্থাৎ বেশিরভাগ চিকিৎসক কাজেই আসেন না। কিন্তু মাস শেষে বেতন তুলে নেন।

দুদক জানতে পেরেছে, উপজেলা হাসপাতালগুলোতে শীর্ষ কর্মকর্তারা মাসের বেশিরভাগ সময় অনুপস্থিত থাকেন। এ সুযোগে কনসালটেন্ট ও মেডিকেল অফিসাররাও কর্মস্থলে ঠিকমতো হাজির থাকেন না। অনেকে সপ্তাহে দুই একদিন হাজিরা খাতায় সই করে পুরো মাস অনুপস্থিত থাকেন এবং পুরো মাসের বেতন উত্তোলন করেন।

চিকিৎসকদের অনুপস্থিতির কারণে হয়রানির শিকার রোগীদের পক্ষ থেকে দুদক হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ আসার পর এই অভিযান চালানো হয়।

দুদকের এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়ক দুদকের মহাপরিচালক (প্রশাসন) মুনীর চৌধুরী বলেন, ‘স্বাস্থ্য সেক্টরে এ অবক্ষয় অত্যন্ত দুঃখজনক। মানবসেবার চেতনা না থাকলে চিকিৎসা সেবা পরিত্যাগ করা উচিত।’

দায়িত্বে অবহেলার বিষয়ে দুদক কঠোর অবস্থান নেবে জানিয়ে এই দুদক কর্মকর্তা বলেন, ‘কাউকে ছাড় দেওয়া হবে না। তাদেরকে চাকরি হারাতে হবে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সারাদেশের স্বাস্থ্য সেক্টর দুদকের নজরদারিতে থাকবে।’

যেসব হাসপাতালে অভিযান চালানো হয়েছে, সেগুলো হলো ঢাকার তিনটি কর্মচারী কল্যাণ হাসপাতাল, মা ও শিশু সদন ও মুগদা জেনারেল হাসাপাতাল, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দিনাজপুর সদর হাসপাতাল, কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাবনার সদর জেনারেল হাসপাতাল ও আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

দুদকের অভিযানে ২৩০ জন চিকিৎসকের মধ্যে কর্মক্ষেত্রে অনুপস্থিত পাওয়া যায় মাত্র ৯২ জনকে, যা মোট চিকিৎসকের ৪০ শতাংশ।

ঢাকার দুই হাসপাতালের ৯৯ জনের মধ্যে ১১ জন অনুপস্থিত ছিলেন। ঢাকার বাইরের সাত জেলার মোট চিকিৎসক থাকার কথা ছিল ১৩১ জন। কিন্তু পাওয়া গেছে ৮১ জনকে।

মুগদা হাসপাতালে ঘুষ গ্রহণের সময় কর্মচারী গ্রেপ্তার

মুগদা হাসপাতালে চিকিৎসকের চিকিৎসকের উপস্থিতি ভালো হলেও সিরিয়ালের জন্য এক কর্মচারীকে ঘুষ নেওয়ার অভিযোগ পায় দুদক। পরে হাতেনাতে ধরা পরেন জরুরি বিভাগের কর্মচারী আবু মুসা ভূঞা। পরে দুদক দলের সুপারিশে তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD