সর্বশেষ:
বরিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের মহানগর ও জেলা দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন বনের গাছ কেটে ঝাড়, ট্রলার চলাচল ব্যাহত; ঝাড় অপসারণের কথা বলায় হামলা, আহত ১ কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার বরিশালে সৎ ভাইয়ের ছেলেকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মামলা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু পটুয়াখালীতে “হ্যাটট্রিক” পদক পেলেন সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপন পটুয়াখালীর জৈনকাঠীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, কাশীপুরের সাক্ষী হতবাক এলাকাবাসী সাংবাদিক মিঠু’র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস’র ১১ তম প্রয়ান দিবসে দোয়া মোনাজাত

বরিশালে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান: ৩ লক্ষ গলদা চিংড়ির পিএল উদ্ধার, আটক ৮

Reporter Name / ৭০ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল সদর উপজেলার নদী মোহনা ও উপকূলীয় এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড বরিশাল সদর স্টেশন এবং মৎস্য অধিদপ্তর, বরিশালের যৌথ অভিযানে অবৈধভাবে আহরিত আনুমানিক ৩ লক্ষ গলদা চিংড়ির পিএল (পোস্ট লার্ভা) উদ্ধার করা হয়েছে। এসময় অভিযানে জড়িত ৮ জনকে আটক করা হয়।

পরে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব আজাহারুল ইসলাম-এর উপস্থিতিতে উদ্ধারকৃত গলদা চিংড়ির পিএল পুনরায় নদীতে অবমুক্ত করা হয়, যাতে প্রাকৃতিক জলজ সম্পদের ভারসাম্য বজায় থাকে।

এছাড়া ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং মোট ৪০০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দেশের মৎস্যসম্পদ ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে গলদা চিংড়ির পিএল আহরণ বন্ধে এ ধরনের অভিযান আরও কঠোরভাবে ও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category