রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কাশিয়ানীতে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

কাশিয়ানীতে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

Sharing is caring!

জেলা প্রতিনিধি ,গোপালগঞ্জ: জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি সকাল ১০ টায় উপজেলা চত্বরে শুরু হয়ে বাসস্ট্যান্ড হয়ে উপজেলা হলরুমে শেষ হয়।র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান জনাব সুব্রত ঠাকুর বলেন, বাংলাদেশ দুর্যোগপ্রবন একটি দেশ। বিভিন্ন সময়ে ঝড়,জলোচ্ছ্বাস ও বন্যার মত প্রাকৃতিক দুর্যোগের কারনে আমাদের জীবন যাত্রা ব্যাহত হয়।

দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি থাকলে ক্ষয় ক্ষতির পরিমান অনেক কম হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর কাজী বলেন, দুর্যোগের পূব’প্রস্তুতি থাকলে দুর্যোগকালীন সময়ে সকল বিপদ মোকাবেলা করা সহজ হয় এবং জানমালের ক্ষয়ক্ষতি কম হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরান হোসেন মিয়া বলেন, ভৌগোলিক অবস্থান ,জলবায়ুর বিরুপ প্রভাব ইত্যাদি কারনে বাংলাদেশকে প্রতিনিয়ত কোন না কোন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের মোকাবেলা করতে হয়।

১৯৯১-২০১৮ সাল পর্যন্ত ১৯১টি বড় ধরনের দুযো’গ মোকাবেলা করতে হয়েছে। ২০১৯ সালে ঘূর্ণিঝড় ফনী ও বুলবুল এবং ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলা করতে হয়েছে।

দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি থাকায় জানমালের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির হাত থেকে মানুষ এবং গবাদি পশু আশ্রয় নেয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন যায়গায় মুজিব কিল্লা নির্মান করা হচ্ছে।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এম ওয়াহিদুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা’, উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব, প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD