সর্বশেষ:
বরিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের মহানগর ও জেলা দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন বনের গাছ কেটে ঝাড়, ট্রলার চলাচল ব্যাহত; ঝাড় অপসারণের কথা বলায় হামলা, আহত ১ কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার বরিশালে সৎ ভাইয়ের ছেলেকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মামলা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু পটুয়াখালীতে “হ্যাটট্রিক” পদক পেলেন সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপন পটুয়াখালীর জৈনকাঠীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, কাশীপুরের সাক্ষী হতবাক এলাকাবাসী সাংবাদিক মিঠু’র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস’র ১১ তম প্রয়ান দিবসে দোয়া মোনাজাত

পরিচ্ছন্ন ও আধুনিক বরিশাল গড়তে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভা

Reporter Name / ৯২ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং আধুনিক নগর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য বিষয়ক সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এস. এম. জিয়াউদ্দিন হায়দার।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

সভায় বক্তারা নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করা, বর্জ্য অপসারণে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি নাগরিকদেরও পরিচ্ছন্ন নগরী গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনির, সিভিল সার্জন ডা. এস. এম. মনজুর-এ-এলাহী, স্বাস্থ্য বিভাগের বরিশাল বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হাকিম, বিসিসির পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা মো. ইউসুফ আলী, মাহবুব আলম, সাবেক কাউন্সিলর শাহ আমিনুল ইসলাম আমিন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category