শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বরিশাল ৪ আসনের ঐক্য ফ্রন্টের প্রার্থী নুরুর রহমান গণসংযোগকালে আওয়ামী লীগের হামলায় আহত

বরিশাল ৪ আসনের ঐক্য ফ্রন্টের প্রার্থী নুরুর রহমান গণসংযোগকালে আওয়ামী লীগের হামলায় আহত

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশাল ৪ আসনের ঐক্য ফ্রন্টের প্রার্থী নুরুর রহমান জাহাঙ্গীরসহ বিএনপি নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বুধবার (১৯শে ডিসেম্বর)  দুপুর পৌনে ২ টায় মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে  এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানায়,গনসংযোগ করার জন্য পাতারহাট বন্দর এলাকায় যায় ঐক্য ফ্রন্টের প্রার্থী নুরুর রহমান। তিনি স্থানীয় বিএনপির সাবেক সভাপতি আফসার হোসেন আলমের বাড়িতে গিয়ে আলোচনা করে বন্দর এলাকায় গনসংযোগে নামেন।এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে গণসংযোগ করতে নিষেধ করেন। তিনি রাজনৈতিক অধিকারের দাবি তুলে প্রতিবাদ করলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে তার মোবাইল ও ঘড়ি ছিনিয়ে নেয়।বিএনপি নেতাকর্মীরা ছাড়াতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে প্রার্থী নুরুর রহমান সহ ১০ থেকে ১৫ জন আহত হয়।আফসার হোসেনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে মালামাল লুটপাট করে নেয়। খবর পেয়ে মেহেন্দীগঞ্জ থানা পুলিশ এসে প্রার্থী নুরুর রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এব্যাপারে মামলা করতে চাইলে থানা পুলিশ মামলা নেয়নি।স্থানীয় নেতাকর্মীরা  আহত প্রার্থীকে স্পিড বোট যোগে বরিশাল পাঠিয়ে দেয়া হয়।

সর্বশেষ খবর পাওয়া যায় আহত নুরুর রহমানকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD