সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বরিশালে নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত,আক্রান্ত বেড়ে-১৭৫৭

বরিশালে নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত,আক্রান্ত বেড়ে-১৭৫৭

Sharing is caring!

বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ৩৭ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ১৭৫৭ জনে। পাশাপাশি নতুন করে ২২ জন রোগী সুস্থ হয়েছেন। যাতে করে জেলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৪৯২ জন। আজ কেউ মৃত্যুবরণ করে নি। এরআগে জেলায় মৃত্যুবরণ করেছে ৩০ জন ব্যক্তি।

সোমবার (৬ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে- উজিরপুর উপজেলার ৩ জন, মুলাদী উপজেলার ৩ জন, সদর উপজেলার ৩ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ১ জন, বানারীপাড়া উপজেলার ৪ জন, হিজলা উপজেলার ১ জন নার্সসহ ৪ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, আগৈলঝাড়া উপজেলার ১ জন নার্স, বরিশাল নগরীর বাজার রোড, কাউনিয়া, রুপাতলী, সাগরদী প্রত্যেক এলাকার ২ জন করে ৮ জন, অক্সফোর্ড মিশন রোড, কলেজ এভিনিউ, কাশীপুর বাজার প্রত্যেক এলাকার ১ জন করে ৩ জন, জেলা পুলিশে কর্মরত ৩ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স, ১ জন ইন্টার্ন চিকিৎসক।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৩৭ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD