শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বরিশালে ছাত্র মৈত্রী’র মানববন্ধন অনুষ্ঠিত

বরিশালে ছাত্র মৈত্রী’র মানববন্ধন অনুষ্ঠিত

Sharing is caring!

রাষ্ট্রয়াত্ত পাটকল বন্ধের সিদান্তের প্রতিবাদে ও স্বাস্থ্যখাতে দূর্নীতি, অব্যবস্থাপনা লুটপাঠ বন্ধ করে বিনা মূল্যে করোনা টেস্ট নিশ্চিত করার দাবী জানিয়েছে ছাত্র মৈত্রী বরিশাল,জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা।

সোমবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধনে এমন দাবি জানান তারা।

ছাত্র মৈত্রী মহানগর সভাপতি শামিল শাহরুখ তমালের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মোজাম্মেল হক ফিরোজ, জাতীয় শ্রমীক ফেডারেশন বরিশাল জেলা সভাপতি মোঃ জাকির হোসেন, ছাত্রমৈত্রী কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ, জেলা সভাপতি মিন্টু দে, মহানগর সদস্য আল সামু রাব্বি প্রমুখ।

এসময় বক্তরা বলেন, রাষ্ট্রয়াত্ত পাটকল বন্ধ না করে আধুনিকায়ন করে পুনরায় চালু করা হোক। পাটকল বন্ধ হলে করোনার এই মহামারির সময়ে অনেকে না খেতে পেয়ে ধুকে ধুকে মারা যাবে। ভেঙ্গে পরবে দেশের অর্থনৈতিক অবস্থা। এতে আরো সংকট দেখা দেবে। তাই দেশের শ্রমিকদের কথা মাথায় রেখে সরকারের এমন সিধান্ত পূনবিবেচনা করা দরকার বলে মনে করেন তারা। এছাড়া দেশের স্বাস্থ্যখাতে চরম দূর্নীতি,অব্যবস্থাপনা প্রতিরোধ করে বিনা মূল্যে করোনা পরিক্ষা সহ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি দূর্নীতিবাজ কর্মকর্তাদের ছাটাই করে শ্রমীকদের পুনরায় পাট কলে কাজের সুব্যবস্থা করার দাবী জানান তারা। অন্যতায় দাবী পুরন করা না হওয়া পর্যন্ত ছাত্রমৈত্রী রাজ পথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD