শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাটকল বন্ধের প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ

পাটকল বন্ধের প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ

Sharing is caring!

পাটকল বন্ধের গনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

শনিবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্ত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী’র পরিচালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলার আহবায়ক ইমরান হাবিব রুমন।

বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন শিকদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বরিশালের বিশিষ্ট নাগরিক নজরুল ইসলাম খান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, রাষ্ট্রীয় ২৫টি পাটকলে প্রায় ২৬ হাজার শ্রমিক কর্মরত ছিল। করোনার এই মহামারির সময় সরকারিভাবে এই ২৬ হাজার শ্রমিকের পেটে লাথি মেরে তাদের পরিবারকে পথে বসিয়ে দেয়া হল।

নেতৃবৃন্দ বলেন, পাটকল আধুনিকায়নের কথা বলে এগুলিকে ক্ষমতাসীন দলের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়ার চক্রান্ত করা হয়েছে৷ যেখানে মাত্র ১২০০ কোটি টাকা খরচ করে সরকারিভাবেই পাটকলগুলির আধুনিকায়ন সম্ভব, সেখানে পাটকল বন্ধ করার জন্য ৫০০০ কোটি টাকা খরচ করা হচ্ছে।

বক্তারা অবিলম্বে রাষ্ট্রীয় পাটকল বন্ধের এই গনবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

এদিকে বিক্ষোভ সমাবেশের আগে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD