বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরিশাল শেবামেকে করোনা ল্যাব, বুধবার শুরু হচ্ছে প্রশিক্ষণ-টেস্ট 

বরিশাল শেবামেকে করোনা ল্যাব, বুধবার শুরু হচ্ছে প্রশিক্ষণ-টেস্ট 

Sharing is caring!

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে (শেবামেক) করোনা ভাইরাস শনাক্তে পরীক্ষার ল্যাব প্রস্তুতের কাজ শেষ হয়েছে। বুধবার (৮ এপ্রিল) থেকে চিকিৎসক মেডিক্যাল টেকনোলজিস্টদের প্রশিক্ষণ শুরু হবে। পাশাপাশি একইদিন টেস্টের কার্যক্রমও শুরু হবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

সোমাবার (৬ এপ্রিল) রাতে প্রতিমন্ত্রী শের-ই বাংলা মেডিক্যাল কলেজের নবনির্মিত করোনা পরীক্ষার ল্যাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, পিসিআর মেশিন চালুর পর চারজন টেকনোলজিস্ট এক সপ্তাহ কাজ করবেন, যাদের সঙ্গে আমাদের এখানকার টেকনোলজিস্টরাও থাকবেন এবং কাজ শিখবেন। যেহেতু সবাই একই ডিপার্টমেন্টের তাই তারা এ টেস্টের বিষয়টি দ্রুত রপ্ত করতে পারবে। এছাড়া আমাদের এখানে ডা. আকবর আছেন, আর একজন চিকিৎসক পটুয়াখালীতে আছেন। যার বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তার এখানে আসার ব্যবস্থা মঙ্গলবারের মধ্যে হয়ে যাবে।

তিনি বলেন, করোনা ভাইরাস শনাক্তকরণের পরীক্ষা একবার শুরু হলে বরিশালবাসীর জন্য আর চিন্তার কোনো কারণ থাকবে না। প্রথমদিকে পরীক্ষা কার্যক্রমটা একটু স্লো হতে পারে, তবে দু’চারদিন পরে হাত পাকা হয়ে গেলে তারাই ভালো করতে পারবেন।

‘আমরা দোয়া করি বরিশালে যাতে কম কেস ঘটে, বেশি কেস হলে এটা বরিশালবাসীর জন্য দুর্ভাগ্যজনক হবে। আর এ ল্যাবরেটরিটা হওয়ার পরে দক্ষিণাঞ্চলের সব জেলার মানুষ এখানে পরীক্ষা করতে পারবেন। এখান যারা আছেন আশাকরি তারা আন্তরিকতার সঙ্গে কাজ করবেন এবং পরীক্ষা-নীরিক্ষা ভালো হবে।’

মন্ত্রীর পরিদর্শনকালে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভূষণ দাস, হাসপাতাল পরিচালক ডা. বাকির হোসেনসহ প্রকৌশল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভূষণ দাস বলেন, মূলত প্রশিক্ষণ কার্যক্রম শুরু এবং শেষ হওয়ার পরই আমরা নিজেদের আওতায় পরীক্ষা কার্যক্রম শুরু করতে পারবো।

দেশের সবগুলো বিভাগের মতো বরিশাল বিভাগেও করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য গত ৩০ মার্চ বরিশালে একটি পিসিআর মেশিন পাঠানো হয়। সাতদিনের মধ্যে কক্ষ সংস্কারের কাজ শেষ করে পিসিআর মেশিন স্থাপন করা হয়।  এরই ধারাবাহিকতায় বুধবার থেকে শুরু হচ্ছে চিকিৎসক ও মেডিক্যাল টেকনোলজিস্টদের প্রশিক্ষণ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD