মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বেক প্রকল্পে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫ গবেষকের যোগদান

বেক প্রকল্পে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫ গবেষকের যোগদান

Sharing is caring!

লিথুয়ানিয়ার ভিলনিয়াস গেদিমিনাস টেকনিক্যাল ইউনিভার্সিটিতে বেক (BECK) প্রকল্পের তৃতীয় সমন্বয় সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষকের একটি গবেষক দল অংশগ্রহণ করেন। গত ১২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়া সমন্বয় সভায় নেতৃত্বে দেন বেক (BECK) প্রকল্পের প্রকল্প পরিচালক বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. ধীমান কুমার রায়।

অংশগ্রহণকারী গবেষক দলের অন্যান্য সদস্যরা হলেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া, সুখেন গোস্বামী, মুহা: ইলিয়াস মাহমুদ এবং উদ্ভিদ বিজ্ঞান বিভগের সহকারী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস।

প্রকল্পটির শিরোনাম ‘রাশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে জ্বালানি দক্ষতা ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ভোক্তা আচারণের সঙ্গে শিক্ষাকে একীভূতকরণ’

ইউরোপিয় ইউনিয়ন এবং ইরাস্মাস মুন্ডাস এর অর্থায়নে প্রকল্পটি পরিচালিত হয়। এ প্রকল্পটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় অংশগ্রহণকারী গবেষকরা আশাপ্রকাশ করেন।

লিথুয়ানিয়া সফর শেষে ববির ৫ শিক্ষকের প্রতিনিধি দলটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সাথে সৌজন্য সাক্ষাতে করেন।

এ সময় উপাচার্য শিক্ষকদের গবেষণা কার্যক্রমে বেশি বেশি অংশগ্রহণের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, আপনাদের মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের শিক্ষা ও গবেষণার মানকে উন্নত করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে উপযুক্ত ভাবে গড়ে তুলতে সক্ষম হবে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করতে এ ধরনের সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণের কোন বিকল্প নেই।

উল্লেখ্য, এ প্রকল্পের ১ম সভা শ্রীলঙ্কায় এবং ২য় সভা ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD