মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বধ্যভূমিতে জুতা পায়ে নৃত্য, ক্ষমা চাইলেন সেই ইউটিউবার

বধ্যভূমিতে জুতা পায়ে নৃত্য, ক্ষমা চাইলেন সেই ইউটিউবার

Sharing is caring!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত ‘মোগো বাড়ি বরিশাল’ শিরোনামের একটি মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। ওই মিউজিক ভিডিওতে দেখা গেছে, বরিশাল নগরের কীর্তনখোলা নদীতীর সংলগ্ন শহীদদের বধ্যভূমির স্মৃতিস্তম্ভে জুতা পায়ে নাচছেন এক তরুণী ও দুই তরুণ।

আর এ ভিডিও বানানোর জন্য ফেসবুকে সবার কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ইউটিউবার মারজিয়া আক্তার মিমি।

রোববার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবার কাছে ক্ষমা চান তিনি। একই সঙ্গে বিতর্কিত ভিডিওটি সরিয়ে সংশোধন করে নতুন ভিডিও ইউটিউবে ছাড়া হয়েছে বলেও জানান।

মারজিয়া আক্তার মিমির ফেসবুক পোস্টটিতে লিখেছেন-‘মোগো বাড়ি বরিশাল গানের ভিডিওতে যে ভুলটি ছিল সেটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং আমরা পুরো টিম এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত ও সবার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। ইতোমধ্যে আমরা পূর্বের ভিডিওটি মুছে ফেলেছি এবং সংশোধন করে পুনরায় আপলোড করেছি। স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে মুক্তিযুদ্ধ এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধা অপরিসীম। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এই ভুলটি দয়া করে করে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি।

সম্প্রতি ‘মোগো বাড়ি বরিশাল নামে একটি মিউজিক ভিডিও পোস্ট করেন ইউটিউবার মিমি। মিউজিক ভিডিওতে, বরিশাল নগরের কীর্তনখোলা নদী তীর সংলগ্ন মুক্তিযুদ্ধের শহীদদের বধ্যভূমির স্মৃতিস্তম্ভে জুতা পায়ে নাচতে দেখা যায় এই তরুণী ও দুই তরুণকে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননাকর এমন কাণ্ডে ফেসবুক পোস্টে নিন্দা জানাতে
শুরু করেন সচেতন মহল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD