শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
বরিশালের ৬ আসনে ৫১ জনের মনোনয়ন পত্র দাখিল

বরিশালের ৬ আসনে ৫১ জনের মনোনয়ন পত্র দাখিল

Sharing is caring!

ক্রাইমসিন২৪:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশাল জেলা রির্টানিং অফিসার-জেলা প্রশাসকের কার্যালয় আর উপজেলাতে সহকারী রিটার্নিং অফিসার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আজ বুধবার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থী ও তাদের সমার্থকরা। এ নিয়ে বরিশাল জেলার ৬টি আসনে মোট ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যারমধ্যে গতকাল ১২ জন এবং আজ বাকী ৩৯ জন জমা দিয়েছেন। এর মধ্যে বরিশাল-১ আসনে আওয়ামী লীগের ১ , বিএনপির ২, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ ও জাকের পার্টি ১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, আওয়মী লীগের প্রার্থী আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ, বিএনপিরর জহির উদ্দিন স্বপন ও আবদুস সোবাহান, জাকের পার্টির বাদশা মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশর মোঃ রাসেল সরদার। বরিশাল-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ ১, বিএনপি ২, জাতীয় পার্টি ১, ওয়াকার্স পার্টি ১, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১, এনপিপির ১, সতন্ত্র ৫ জন। তারা হলেন, আওয়ামী লীগের মোঃ শাহে আলম, বিএনপির সৈয়দ শহিদুল হক জামাল ও সরদার সারফুদ্দিন আহম্মেদ সান্টু, জাতীয় পার্টির মাসুদ পারভেজ (সোহেল রানা), স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু, সৈয়দা রুবিনা আক্তার, মোঃ আনিসুজ্জামান, শাহ আলম মিয়া, এম মোয়াজ্জেম হোসেন, ওয়াকার্স পার্টি মোঃ জহরুল ইসলাম, এনপিপির সাহেব আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মাদ নেছার উদ্দিন। তবে এ আসনে বিএনপির মনোনয়ন চিঠি প্রাপ্ত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তার মনোনয়নপত্র দাখিল করেননি। বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি ২, জাতীয় পার্টির ১, ওয়াকার্স পাটি ১, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১, বিকল্পধারা ১, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি ১, সতন্ত্র ১ জন। তারা হলেন বিএনপির মনোনিত প্রার্থী বেগম সেলিমা রহমান ও জয়নুল আবেদিন, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রার্থী নূরুল ইসলাম, বিকল্প ধারা বাংলাদেশর এনায়েত কবির, ওয়াকার্স পার্টির টিপু সুলতান, স্বতন্ত্র মোঃ আতিকুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশর মুহাম্মাদ সিরাজুল ইসলাম। বরিশাল-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের ১, বিএনপির ২, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১, খেলাফত মসলিজ ২, বিএনএফর ১, ও ইসলামী ঐক্যজোটের ১জন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদ ও জে.এম নুরুর রহমান, আওয়ামী লীগের পংকজ নাথ, বিএনএফ’র এনামুল হক, ইসলামী ঐক্যজোটের সাইফুল্লাহ, খেলাফত মজলিশের রুহুল আমিন ও মাহাবুবুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোঃ নূরুল কারিম। বরিশাল-৫ আসনে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের ১, বিএনপির ২, জাতীয় পার্টির ১, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১, এনপিপির ১, বিপ্লাবী ওয়াকার্স পাটি ১ জন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সারওয়ার ও এবায়েদুল হক চান, জাতীয় পার্টির একেএম মরতুজা আবেদিন, ইসলাম আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম, এনপিপির শামীমা নাসরিণ, বিপ¬বী ওয়ার্কাস পার্টি আবদুস সাত্তার। বরিশাল-৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির ২, জাতীয় পার্টি ১, জাতীয় পার্টি (জেপি) ১, জাতীয় সমাজতান্ত্রিক দলের ২, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২, গনফোরাম ২ ও সতন্ত্র ২ জন। তারা হলেন জাসদ মনোনীত প্রার্থী মোঃ মহসিন, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার ওসমান হোসেন, মোহাম্মদ আলী তালুকদার (ফারুক), বিএনপির প্রার্থী মোঃ আবদুর রশীদ খান ও আবুল হোসেন খান, জাতীয় পার্টির নাসরিণ জাহান রত্মা, গনফোরামের প্রার্থী হিরন কুমার দাস ও ফোরকান আলম খান, জাতীয় পার্টি (জেপি) ’র খন্দকার মাহাতাব উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দলের কে এম নূরুল ইসলাম, ইসলাম আন্দোলন বাংলাদেশের মোঃ নুরুল ইসলাম (আল আমিন)। অপরদিকে বরিশাল জেলা রির্টানিং অফিসার-জেলা প্রশাসকের কার্যালয় আর উপজেলাতে সহকারী রিটার্নিং অফিসার নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ পর্যন্ত ৫৬ জন প্রার্থী তাদের মনোনয়ন সংগ্রহন করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD