মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মাছ ধরতে গিয়ে কালাবদরে জেলে নিখোঁজ

মাছ ধরতে গিয়ে কালাবদরে জেলে নিখোঁজ

Sharing is caring!

বরিশাল সদর উপজেলার কালাবদরে মাছ ধরতে গিয়ে জহির হাওলাদার (২৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জহির হাওলাদার সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের বাসিন্দা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার।

তিনি বলেন, একটি ডিঙি নৌকা নিয়ে কালাবদর নদীতে নৌকায় মাছ ধরতে থাকেন চন্দ্রমোহন এলাকার বাসিন্দা জহির হাওলাদার ও হাসান হাওলাদার। বুধবার (২০ নভেম্বর) রাত ৩টার দিকে ঢাকা থেকে পটুয়াখালী একটি লঞ্চ নৌকাটিকে চাপা দিয়ে চলে যায়।

এ সময় হাসান হাওলাদার তীরে উঠতে সক্ষম হলেও জহির হাওলাদার নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরিদল নদীতে তল্লাশি করলেও নিখোঁজ জহিরকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশের টিমও উপস্থিত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD