রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মাথা লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ, ইরাকে নিহত ২

মাথা লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ, ইরাকে নিহত ২

Sharing is caring!

ইরাকের রাজধানী বাগদাদে আন্দোলনকারীদের মাথা লক্ষ্য করে নিরাপত্তাবাহিনীর সদস্যদের ছোড়া ক্যানিস্টারের (টিয়ারগ্যাসের শেল) আঘাতে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৮ জন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিরাপত্তাবাহিনী ও মেডিক্যাল সূত্রের বরাতে খবরে বলা হয়, বাগদাদের দু’টি গুরুত্বপূর্ণ সেতুর কাছাকাছি এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করছিল আন্দোলনকারীরা। এসময় নিরাপত্তাবাহিনীর সদস্যদের ছোড়া ক্যানিস্টারের আঘাতে হতাহতের এ ঘটনা ঘটে।

একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিহত হওয়ার দু’টি ঘটনাই ঘটেছে নিরপত্তাবাহিনীর সদস্যরা ক্যানিস্টার সরাসরি আন্দোলনকারীদের মাথা লক্ষ্য করে ছোড়ার কারণে।

পুলিশ জানায়, সিনাক সেতুর পাশে এক আন্দোলনকারী এবং আহরার সেতু সংলগ্ন এলাকায় অন্যজন নিহত হয়েছেন।

ইরাকের মানবাধিকার বিষয়ক হাই কমিশন জানায়, বিক্ষোভে এখন পর্যন্ত ৩২৫ ইরাকি নিহত ও আহত হয়েছেন ১৫ হাজারের মতো।

দুর্নীতি, নাগরিকদের জীবনযাপনের নিম্নমানসহ বিভিন্ন ইস্যুতে গত দেড় মাস ধরে দেশটির প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এটাকে সাদ্দাম হোসেনের পতনের পর সবচেয়ে বড় আন্দোলন হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD