মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে দ্বিতীয় দিনে ৬১ লাখ টাকার কর আদায়

বরিশালে দ্বিতীয় দিনে ৬১ লাখ টাকার কর আদায়

Sharing is caring!

বিভাগীয় শহর বরিশালের পাশাপাশি শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে পটুয়াখালী ও ঝালকাঠি জেলায় কর মেলা শুরু হয়েছে। বিভাগীয় শহর বরিশালে কর মেলা ৭ দিন ব্যাপি হলেও অন্য ৫ জেলায় ৪ দিন ব্যাপি এবং বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া, গলাচিপা, পিরোজপুর জেলার নেছারাবদ, ভোলা জেলার লালমোহন ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় ২ দিন ব্যাপি কর মেলার আয়োজন করেছে বরিশাল কর অঞ্চল। এরমধ্যে শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে পটুয়াখালী পৌর শহরের কর ভবনের অফিস চত্ত্বরে এবং ঝালকাঠি পৌর শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে জেলা পর্যায়ের কর মেলা এবং বৃহষ্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে বরিশাল নগরের ক্লাব রোডের বরিশাল ক্লাবে বিভাগীয় পর্যায়ের কর মেলা শুরু হয়েছে। বরিশাল কর অঞ্চলের উপ কর কমিশনার (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ জানান, দ্বিতীয় দিনে বরিশালে ৫৩ লাখ ৭৩ হাজার ৫৪৩ টাকার আয়কর আদায় করা হয়েছে। সে হিসেবে প্রথম দিনের থেকে প্রায় ৫ লাখ টাকার বেশি কর আদায় করা হয়েছে আজ। পাশাপাশি দ্বিতীয় দিনে রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ১২৮ জন করদাতা। নতুন ই- টিআইএন গ্রহন করেছেন ১৯ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন ৩ হাজার ২২৭ জন। এছাড়া বরিশাল কর অঞ্চলের আওতায় ঝালকাঠি জেলায় মেলার প্রথম দিন শুক্রবারে ৫ লাখ ৪ হাজার ৩৯১ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ১৮৪ জন করদাতা। নতুন ই- টিআইএন গ্রহন করেছেন ০২ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন ৪৪৮ জন। অপরদিকে পটুয়াখালী জেলায় মেলার প্রথম দিন শুক্রবারে ২ লাখ ৭৮ হাজার ৭৯০ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ৩৬৯ জন করদাতা। নতুন ই- টিআইএন গ্রহন করেছেন ০৯ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন ৫৫০ জন। সেই হিসেবে গোটা বরিশাল কর অঞ্চলে শুক্রবারে মোট ৬১ লাখ ৫৬ হাজার ৭২৪ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ৬৮১ জন করদাতা। নতুন ই- টিআইএন গ্রহন করেছেন ৩০ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন ৪ হাজার ২২৫ জন। উল্লেখ্য ১৪ নভেম্বর থে‌কে শুরু হওয়া বরিশাল কর অঞ্চলের এ মেলা আগামী ২০ নভেম্বর শেষ হবে। নির্ধারিত স্থানে অনুষ্ঠিত এ মেলা প্র‌তি‌দিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে। মেলায় কর প্রদানকারীদের জন্য প্রয়োজনীয় বুথের ব্যবস্থা করা হয়েছে। যেখান থে‌কে নাগ‌রিকরা যেকোন ধরনের সেবা পাচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD