শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
করের টাকায় দেশের উন্নয়ন হয়: মেয়র সাদিক

করের টাকায় দেশের উন্নয়ন হয়: মেয়র সাদিক

Sharing is caring!

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, পৃথিবীতে যেসব দেশ আজ উন্নত হয়েছে, তাদের দেশের মানুষ কর ঠিকভাবে পরিশোধ করেছেন। কেউ স্বেচ্ছায় করুক আর সম্পদ ঠিক রাখার ভয়ে করুক, এই করের টাকায় দেশের উন্নয়ন হয় এটা পরীক্ষিত। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কারণে আত্মনির্ভরশীল হয়ে আজ আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল কর অঞ্চলের আয়োজনে বরিশাল ক্লাবে আয়কর মেলা ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র সাদিক বলেন, আমরা নিজ নিজ জায়গা থেকে যদি সঠিকভাবে দায়িত্ব পালন করি, তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজিব ওয়াজেদ জয়ের চিন্তাভাবনা, পরিকল্পনা ও প্রচেষ্টা সফল হবে।

বরিশাল অঞ্চলের কর কমিশনার মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।

মো. শাহাবুদ্দিন খান বলেন, আমরা উন্নয়নের মহাসড়কে রয়েছি, আমরা উন্নত বাংলাদেশ চাই। আগে আমাদের অভ্যন্তরীন সম্পদ আহরণ হতো না, ফলে বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থার ওপর নির্ভরশীল থাকতে হতো। কিন্তু সরকার অভ্যন্তরীন সম্পদ আহরণ করছে। এর মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। আর এখন আমরাও আত্মনির্ভরশীল হয়ে বাইরের সাহায্যের দিকে তাকাতে হয় না।

তিনি বলেন, কর মেলার মধ্য দিয়ে মানুষের মাঝে যে প্রাণের স্পন্দন সৃষ্টি হয়েছে তা যেন অব্যাহত থাকে। যারা এখনো কর দিতে আগ্রহী নন, তারা কর দেবেন এবং দেশের উন্নয়নে অবদান রাখবেন বলেই আশাবাদ ব্যক্ত করছি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো. আবুল বাসার আকন। উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. লুৎফর রহমান, উপ কর কমিশনার আনন্দ কুমার সাহা, সহকারী কর কমিশনার এস এম গাউস ই নাজ, মো. মনজুর রহমান প্রমুখ।

বিভাগীয় পর্যায়ের এ মেলা ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। বরিশাল ক্লাবে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় কর প্রদানকারীদের জন্য ১৭টি বুথের ব্যবস্থা রাখা হয়েছে। সেখান থেকে নাগরিকরা যে কোনো ধরনের সেবা পাচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD