মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বুলবুল ভেঙ্গে ফেলল বেরিবাধ, বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত

বুলবুল ভেঙ্গে ফেলল বেরিবাধ, বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত

Sharing is caring!

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে বরগুনা,পায়রা বন্দর ও মোংলা দেওয়া হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। এদিকে বরগুনা সদরের নলটোনা এলাকায় বিষখালীর পানির চাপে বেরিবাধ ভেঙ্গে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এ ছাড়া খুলনা ও বরিশালের ৯ জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। ঘূর্ণিঝড়ের সঙ্গে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে। বরগুনার ৬ উপজেলার বেরিবাধের বাইরে ও ভেতরের বাসিন্দারা রাতে আশ্রয়ন কেন্দ্রে না গেলেও শনিবার সকাল থেকে আশ্রয়ন কেন্দ্রে যাচ্ছেন। এখানকার বাসিন্দারা তাদের মালামাল নিয়ে আশ্রয়ন কেন্দ্রে ছুটে চলেছেন, শিশু ও বৃদ্ধদের সেচ্ছাসেবকরা সহযোগীতা করছেন।

উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। এ ছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

তবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

বাংলাদেশ-ভারত উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাতের যে কোনো সময় ঝড়টি বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে। এ কারণে ৫-৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

সরেজমিনে দেখা যায় ঘূর্ণিঝড় বুলবুল এর আতঙ্কে ক্ষয়-ক্ষতি কমানোর লক্ষে বরগুনা সদর উপজেলার কেওরাবুনিয়া ইউনিয়নের রেডক্রস টিম লিডার মোঃ সোহরাব হাওলাদারের নেতৃত্বে কর্মীরা ঘূর্নিঝড় সচেতনতা বাড়াতে চালাচ্ছেন ব্যাপক প্রচারণা।

অন্যদিকে একই ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ মাতুব্বর প্রত্যেকটি সাইক্লোন সেল্টারের তদারকি করছেন এবং জনসাধারণের জন্য খিচুরির ব্যবস্থা করছেন। বরগুনা জেলা প্রসাশক মো: মোস্তাইন বিল্লাহ জেলার প্রত্যান্ত অঞ্চল ঘুরছেন। এছাড়া এখন পর্যন্ত কোথায়ও কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD