মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ব‌বি‌তে ভ‌র্তি পরীক্ষার পুনঃনির্ধারিত তা‌রিখ ঘোষণা

ব‌বি‌তে ভ‌র্তি পরীক্ষার পুনঃনির্ধারিত তা‌রিখ ঘোষণা

Sharing is caring!

স্থগিত হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর রোজ শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। বৃহষ্প‌তিবার (০৭ ন‌ভেম্বর) ‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বিশ্ব‌বিদ্যাল‌য়ের সহকারী রে‌জিষ্ট্রার বাহাউ‌দ্দিন গোলাপ। তি‌নি জানান, সকাল ১০ টায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন) এর সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে ভর্তি পরীক্ষার নতুন এ সময়সূচি নির্ধারণ করা হয়। আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টা হতে ১১ টা “খ” ইউনিট, বিকাল ৩ টা হতে ৪ টা “গ” ইউনিট এবং ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১১ টা হতে ১২:৩০ টা পর্যন্ত “ক” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য গত ৬ নভেম্বর ২০১৯ তারিখ বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করে অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন) বলেছিলেন, আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে স্থগিত হওয়া ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ দ্রুত ঘোষণা করে সুষ্ঠভাবে এর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বরিশাল বিশ্ববিদ্যালয়ের http://admission.eis.bu.ac.bd, www.barisaluniv.ac.bd এবং www.bu.ac.bd ওয়েবসাইট সমূহে পাওয়া যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD