শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে বিদেশি অস্ত্রসহ প্রতারক আটক

বরিশালে বিদেশি অস্ত্রসহ প্রতারক আটক

Sharing is caring!

বরিশাল-ভোলা সড়কের কর্ণকাঠি এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও মাদকসহ জুবায়ের হোসেন সুমন (৪১) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

জুবায়ের হোসেন সুমন বরিশাল নগরীর রূপাতলীর মৃত এমএ মান্নান খানের ছেলে।

বুধবার (৬ নভেম্বর) বেলা ১২ টায় বরিশাল র‌্যাব-৮ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে বরিশাল ভোলা রোডের কর্ণকাঠি বোর্ড স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় সুমনের ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দু’টি ধারালো ছোরা ও ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, সুমন একজন অস্ত্রধারী মাদকবিক্রেতা, সেবী ও প্রতারক। ২০১৭ সাল থেকে তিনি টিউবওয়েল স্থাপনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেকে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আঞ্চলিক ডিজিটাল তথ্যকেন্দ্র থেকে বিভিন্ন এলাকার চেয়ারম্যান ও মেম্বারের তথ্য সংগ্রহ করে টিউবওয়েল স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

নিজের বিকাশ নাম্বার ব্যবহার না করার কথা বলে কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নিতেন। নেশার চাহিদা মেটাতে এসব প্রতারণার আশ্রয় নিতেন বলে প্রথামিকভাবে স্বীকারোক্তি দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD