সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দুই মিনিটে দুই গোল করে জুভেন্টাসকে জেতালেন দিবালা

দুই মিনিটে দুই গোল করে জুভেন্টাসকে জেতালেন দিবালা

Sharing is caring!

ঘরের মাঠে লোকোমোটিভ মস্কোর বিপক্ষে প্রায় হারতে বসেছিল জুভেন্টাস। কিন্তু দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে স্বাগতিকদের স্বস্তির জয় এনে দিলেন পাওলো দিবালা।

জুভেন্টাসের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। অধিকাংশ সময় রাশিয়ান ক্লাবকে তাদের রক্ষণেই ব্যস্ত রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষক গুইলহের্মেকে তেমন কঠিন কোনো পরীক্ষায় ফেলতে পারছিলেন না। উল্টো ৩০তম মিনিটে স্ট্রাইকার অ্যালেকশেই মিরানচুকের হাফ-ভলিতে দুর্দান্ত গোলে এগিয়ে যায় সফরকারী দল।

প্রথমার্ধেই একবার গোল শোধের সুযোগ পেয়েছিল জুভেন্টাস। কিন্তু পাওলো দিবালার গোল ফাউলের দায়ে বাতিল করে দেন রেফারি। বিরতির পর ফের জুভেন্টাসের দুর্দান্ত সব আক্রমণ প্রতিহত হয় প্রতিপক্ষের রক্ষণে। এর মাঝেও অবশ্য দুটি গোলের সহজ সুযোগ নষ্ট করেন বদলি খেলোয়াড় গঞ্জালো হিগুয়েন।

ম্যাচের ফলাফল নিয়ে যখন চিন্তায় জুভেন্টাস সমর্থকরা, ঠিক সেসময় স্বস্তি ফেরানো গোলটি করেন দিবালা। ৭৭তম মিনিটে প্রথম গোলের ঠিক দুই মিনিটের মাথায় আলেক্স সান্দ্রোর চেষ্টা গুইলহের্মে প্রতিহত করলেও নিজের পায়ে বল পেয়ে পুরো অ্যালিয়েঞ্জ অ্যারেনাকে আনন্দে ভাসিয়েছেন আর্জেন্টাইন তারকা।

এই নিয়ে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’র শীর্ষে উঠে এলো জুভেন্টাস। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ। আর লোকোমোটিভ তিন ম্যাচে এক জয় আর ২ হারে ৩ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার তিনে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD