শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে বিদ্যুতের টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বরিশালে বিদ্যুতের টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Sharing is caring!

বরিশাল শহরতলী চরবাড়িয়া এলাকায় বিদ্যুতের টাওয়ার থেকে পড়ে রনি (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে চরবাড়িয়া এলাকায় কীর্তনখোলা নদীর তীর সংলগ্নে বিদ্যুতের টাওয়ারে এ ঘটনা ঘটে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রনি নাটরের লালপুর এলাকার বাসিন্দা। তিনি চরবাড়িয়ায় জাতীয় গ্রিডের বৈদ্যুতিক তার সঞ্চালনের জন্য নির্মাণাধীন একটি টাওয়ারে কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত টাওয়ারের (৩শ ফিটের মতো) ওপর থেকে পা পিছলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিমে) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD