বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
চারন কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত কালী মন্দির পরিদর্শন করেলন ভারতীয় হাইকমিশনার

চারন কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত কালী মন্দির পরিদর্শন করেলন ভারতীয় হাইকমিশনার

Sharing is caring!

বরিশাল এসেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গলী দাস।
শুক্রবার (১১ অক্সটোবর) সন্ধ্যা পৌনে ৭ টায় তিনি বরিশাল নগরের নথুল্লাবাদ
বাস টার্মিনাল সংলগ্ন চারন কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত কালী মন্দির
পরিদর্শন করেন। এ সময় তাকে মন্দির কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়
এবং তিনি পূঁজা-অর্চনায় অংশ নেন। পরে মন্দিরের ভক্তদের সাথে মতবিনিময়
করেন তিনি। এ সময় তিনি মুকুন্দ দাস ছাত্রাবাসও পরিদর্শন করেন। তিন
দিনের এই সফরের আগামীকাল শনিবার সকালে নগরের অক্সফোর্ড মিশন চার্চ, কবি
জীবনানন্দ দাশের বাড়ি এবং কড়াপুরের মিয়া বাড়ি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে
ভারতীয় হাই কমিশনারের। এ দিন বিকেলে সিটি কপোরেশনের মেয়রের সাথে
শুভেচ্ছা বিনিময় এবং সন্ধ্যায় অশ্বিনী কুমার হলে স্থানীয় একটি অনুষ্ঠানে
যোগদান করবেন তিনি। রাত ৮টায় গ্র্যান্ডপার্ক হোটেলের বলরুমে সিটি মেয়রের
সৌজন্যে সংবর্ধনা ও নৈশভোজে যোগ দেবেন রিভা গাঙ্গুলী দাস। তৃতীয় দিন
রোববচার সকালে ঝালকাঠীর ভিমরুলির ভাসমান পেয়ারা বাজার এবং দুপুরে
পটুয়াখালীর পায়রা সমূদ্র বন্দর পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ভারতীয় হাই
কমিশনারের। ওই দিনই সন্ধ্যায় বরিশাল সিটি মেয়রের বাসভবনে তার সাথে সৌজন্য
সাক্ষাত শেষে নৌপথে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন তিনি। এর আগে
শুক্রবার বিকেলে আকাশ পথে বরিশাল আসেন ভারতীয় হাইকমিশনার। তার স্বামী
প্রশান্ত কুমার দাস এবং খুলনায় নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার রাজেশ
কুমার রায়না ভারতীয় হাইকমিশনারের সফর সঙ্গী রয়েছেন। এদিকে ভারতীয়
হাইকমিশনারের অবস্থান এবং চলাচলের পথে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করার কথা
জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD