সর্বশেষ:
মেহেন্দিগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত কলাপাড়ায়  বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃ/ত্যু কলাপাড়ায় ৭ শিক্ষার্থীর স্কাউটস প্রেসিডেন্ট এওয়ার্ডস-২০২৫ অর্জন ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনে অভিযুক্ত ছাত্রদলের দুই নেতা বহিষ্কার বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ স্থানীয় জমিদাতা মান্নান ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কলাপাড়ায় এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে জিন আতঙ্ক, ২০ ছাত্রী হাসপাতালে বরিশালে নারী উদ্যোক্তা নাজিয়া রহমানের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন পটুয়াখালীতে ইয়াবার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে জাকারিয়া হ/ত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার বিশ্ব নদী দিবস-২০২৬।। কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

লাচিপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (৬ জুলাই ২০২৬) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে গাঁজাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী ধ্বংস করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন লালু হাওলাদার (৩২), পিতা: মৃত সোরাব হাওলাদার; মো. মাহিন (২২), পিতা: মান্নান হাওলাদার; এবং মো. মনিরুজ্জামান (৫২), পিতা: সিদ্দিকুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category