মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে পেঁয়াজের বাজারে অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

বরিশালে পেঁয়াজের বাজারে অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

Sharing is caring!

বরিশাল নগরের হাটখোলা এলাকার পেঁয়াজ পট্টিতে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার (২ অক্টোবর) বেলা ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

অভিযানে বাড়তি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে তিন ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্কও করে দেওয়া হয়।

জানা যায়, বাড়তি দামে (৯০ টাকা দর) পেঁয়াজ বিক্রি হচ্ছে এ অভিযোগে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে ওই এলাকার ১২টি আড়ৎ পরিদর্শন করা হয়। এসময় মূল্য তালিকার চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির সত্যতা পাওয়ায় বরিশাল বাংলা আড়তের স্বত্বাধিকারী নান্নু হোসেন, রিয়াদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লিটন মৃধাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা এবং শিকদার বাণিজ্যলয়ের স্বত্বাধিকারী রাম প্রসাদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে অভিযানে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ জানান, অভিযানে গিয়ে বাজারে পেঁয়ারের মজুদ সন্তোষজনক লক্ষ্য করা গেছে। পাশাপাশি আমদানির সঙ্গে বিক্রয়মূল্যও নিয়ন্ত্রণে রয়েছে। তবে ওই তিন ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় তাদের জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, যতদিন পেঁয়াজের বাজার স্বাভাবিক না হবে, ততদিন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD