শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ভুটানকে বড় ব্যবধানে হারালো আত্মবিশ্বাসী বাংলাদেশ

ভুটানকে বড় ব্যবধানে হারালো আত্মবিশ্বাসী বাংলাদেশ

Sharing is caring!

ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে দেখা গেলো আত্নাবিশ্বাসী এক বাংলাদেশকে। পুরো ম্যাচ জুড়েই আক্রমণের পসরা সাজায় বাংলাদেশের ফুটবলাররা। কোচ ও অধিনায়কের কথার প্রতিফলনই মিললো বাংলাদেশের পারফরম্যান্সে। জীবনের জোড়া গোলে ভুটানকে ৪-১ ব্যবধানে হারিয়েছে জামাল ভূঁইয়ার দল।

রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ভুটানের ওপর আধিপত্য দেখায় বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন লাল-সবুজ বাহিনীর জীবন। তবে ১১ মিনিটে আর হতাশ করেননি তিনি। কর্নার থেকে হেডে বাংলাদেশকে এগিয়ে দেন জীবন।

২৬ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ভুটান। কিন্তু বাংলাদেশের গোলরক্ষক অক্ষত রাখেন গোলপোস্ট। ৩২ মিনিটে আরেকবার এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন স্বাগতিক দলের ইব্রাহিম।

৩৯ মিনিটে স্বাগতিক দর্শকদের আবারও আনন্দের উপলক্ষ এনে দেন জীবন। পেনাল্টি ডি-বক্সের ভেতরে ডান দিক দিয়ে ইব্রাহিমের বাড়িয়ে দেওয়া বল ক্ষিপ্রতার সঙ্গে জালে পাঠান জীবন।

এরপর প্রথমার্ধের শেষ মিনিটে ইব্রাহিম সহজ গোলের সুযোগ নষ্ট করলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জামাল ভূঁইয়ার দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল শোধ করে ভুটান। ৫১ মিনিটে দর্জির গোল করলে ব্যবধান হয় ২-১। তবে আক্রমণের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। ৬২ মিনিটে পেনাল্টি ডি-বক্সের ভেতর থেকে ইয়াসির খানের দারুণ একটি শট ঠেকিয়ে দেন ভুটানের গোলরক্ষক।

৭৩ মিনিটে স্বাগতিকদের হয়ে তৃতীয় গোলের দেখা পায় বিপলু আহমেদ। ডি-বক্সের জটলার মধ্যে বল বিপদ মুক্ত করতে পারেনি ভুটানের ডিফেন্ডার। বল পেয়ে যান ফাঁকায় দাঁড়িয়ে থাকা বিপুল। ঠান্ডা মাথায় ডান পায়ের শটে বল জালে পাঠান তিনি।

৮১ মিনিটে আসে চতুর্থ সাফল্য। বিপলুর পাস থেকে বদলি হিসেবে নামা স্টাইকার রবিউল হাসান ব্যবধানটা ৪-১ করেন। শেষদিকে আরও দুটি সহজ গোলের সুযোগ নষ্ট করেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং বিপলু। ফলে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জেমি ডে’র শিষ্যরা।

আগামী ০৩ অক্টোবর ভুটানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD