বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

Sharing is caring!

বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে মাদারীপুর জেলার ডাসার থানা এলাকা হতে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের রুপাতলীস্থ র‌্যাব-৮ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। র‌্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৮, বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাতে মাদারীপুর জেলার ডাসার থানাধীন কাজীবাকৈ ইউনিয়নস্থ মেদাকুল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রনি মজুমদার (২০) নামে এক যুবককে আটক করা হয়। যে মাদারীপুর জেলার সদর মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার এজাহার নামীয় একমাত্র পলাতক আসামী। গ্রেফতার রনি মজুমদার (২০) মাদারীপুর সদর থানাধীন হারুন মজুমদারের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, গ্রেফতার রনি মজুমদার (২০) ০৮ সেপ্টেম্বর মাদারীপুর জেলার সদর থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড এলাকার চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী ছদ্মনাম রাজিয়াকে (৯) তার নিজ বাসার সামনে থেকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। পরে মাদারীপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকার জনৈক মৃত মান্নান মোল্লার একতলা ভবনের ছাদের উপর নিয়ে যায় এবং উক্ত স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে।  ওইসময় স্কুল ছাত্রীর আত্মচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত রনি মজুমদার (২০) ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চক্ষু ফাঁকি দিয়ে নিজেকে আত্মগোপন করে থাকে। এ ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে মাদারীপুর জেলার সদর মডেল থানার মামলা পরের দিন ৯ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD