শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
হাসপাতালে কমেছে রোগীর সংখ্যা ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাসপাতালে কমেছে রোগীর সংখ্যা ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরে ভ্রাম্যমান আদালতের অভিযান

Sharing is caring!

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লর্ভার খোঁজে বরিশাল নগরীর ৬টি ভবনে অভিযান পরিচালনা করেছে বরিশাল সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এসময় নির্মানাধিন ভবন সহ দুটি বাড়িতে অপরিচ্ছন্ন পরিবেশ ও মশার লার্ভা খুঁজে পেয়েছে তারা। এজন্য দুই ভবন মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুুরে নগরের কাটপট্টি ও কালিবাড়ি রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও সুব্রত বিশ্বাস দাস এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযানে তারা নির্মানাধিনসহ ৬টি বাড়িতে তল্লাশী করেন। এসময় কাটপট্টি রোড এলাকার অর্পনা ঘোষের মালিকানাধিন ‘ঘোষ ভবন’ ও মাহাবুবুর রহমান পিন্টু’র নির্মানাধীন ভবনে অপরিচ্ছন্ন ও মশার লার্ভা খুঁজে পাওয়া যায়।

এজন্য দুটি প্রতিষ্ঠানের মালিক দ্বয়কে ভ্রাম্যমান মাধ্যমে দুই হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়েছে। এতে প্রসিকিউশন করেন বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক সাইফুল। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. খন্দকার মঞ্জুরুল ইসলাম শুভ্রসহ থানা পুলিশের সদস্যরা।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, বরিশাল বিভাগের জেলা ও উপজেলার সরকারি এবং প্রাইভেট হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা আগের তুলনায় কমতে শুরু করেছে। তবে এই রোগ পুরোটা নির্মূল না হওয়া পর্যন্ত স্বাস্থ্য বিভাগ সর্তকাবস্থায় রয়েছে।

স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, বিভাগের জেলা ও উপজেলায় ২৪ ঘন্টায় (সোমবার সকাল ১০টা থেকে মঙ্গলবার সকাল ১০ টা পর্যন্ত) মোট ভর্তি রোগীর সংখ্যা ৫৪ জন। এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ জন।

সব মিলিযে বিভাগের সরকারি ও প্রাইভেট হাসপাতালগুলোতে ২শ ২০জন রোগী চিকিৎসা নিচ্ছে। এযাবৎ বিভাগে ৪ হাজার ১০৫ জন রোগি চিকিৎসা নিয়েছে। যার মধ্যে ৪ হাজার দশ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন আর মারা গেছে ১১ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD