বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
গনহত্যা, ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে শিক্ষার্থীদের সাইকেল র‍্যালি

গনহত্যা, ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে শিক্ষার্থীদের সাইকেল র‍্যালি

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

অধিকার, কর্মসংস্থান, ন্যায়বিচার, গনতন্ত্র ও একটি পরিপূর্ণ জীবনের জন্য “গনহত্যা, ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নাও” প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৯ সেপ্টেম্বর) বেলা এগারোটায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর আয়োজনে আন্ধারমানিক নদীর তীর সংলগ্ন শহরের হেলিপ্যাড মাঠ থেকে র‍্যালিটি বের করা হয়।

র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কলাপাড়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালীতে বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থী পরিবেশ প্রতিবেশ রক্ষায় নানা প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহন করেন। এর আগে হেলিপ্যাড মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু ও আমারা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা বিশ্বব্যাপী গনহত্যা বন্ধ এবং পরিবেশ প্রতিবেশ রক্ষাসহ বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে এগিয়ে আশার আহ্বান জানান।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD