শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কুয়াকাটা পৌর জাতীয়তাবাদী ওলামা দলের  কমিটি গঠন

কুয়াকাটা পৌর জাতীয়তাবাদী ওলামা দলের  কমিটি গঠন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটা পৌর শাখায় জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠন করা হয়েছে। এতে মাওলানা ইসমাইল হোসেন সভাপতি এবং আবু হানিফ খন্দকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রবিবার শেষ বিকেলে হোটেল লাইট হাউসের হলরুমে আয়োজিত কর্মীসভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাওলানা ইসমাইল হোসেন এবং সঞ্চালনা করেন আবু হানিফ খন্দকার।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা এ কে এম আব্দুস সালাম।

বিশেষ অতিথি ছিলেন মাওলানা মো. জিহাদুল ইসলাম (সদস্য সচিব, জেলা ওলামা দল), আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লি (সভাপতি, কুয়াকাটা পৌর বিএনপি), আলাউদ্দিন ঘরামি (যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর বিএনপি), আলহাজ্ব জসীমউদ্দীন ভূঁইয়া (সিনিয়র সহ-সভাপতি), সাংগঠনিক সম্পাদক সোহেল, যুবদল সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ ছাত্রদল নেতৃবৃন্দ।

কর্মীসভায় ওপেন ভোটের মাধ্যমে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মাওলানা ইসমাইল হোসেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মশিউর রহমানকে ৯০ ভোটে হারিয়ে নির্বাচিত হন আবু হানিফ খন্দকার।

সভায় আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা  দিতে বলেন।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD