শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ’র দাবীতে  নির্বাহী প্রকৌশলীর(পাউবো) সাথে ক্ষতিগ্রস্থ পরিবারের বৈঠক

কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ’র দাবীতে  নির্বাহী প্রকৌশলীর(পাউবো) সাথে ক্ষতিগ্রস্থ পরিবারের বৈঠক

oplus_32

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে টিয়াখালী নদীর অস্বাভাবিক জোয়ারের প্লাবন থেকে বাড়ি-ঘর, চলাচলের রাস্তাঘাট, কৃষিজমি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) এর সাথে বৈঠক করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার এবং এলাকাবাসী।

রবিবার দুপর সাড়ে ১২ টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময়ে বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে থেকে প্রধান প্রকৌশলী, দক্ষিণাঞ্চল বরাবর একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাসরিন ইসলাম মুক্তি এবং সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ ফজলুর রহমান রাজীব ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে আলোচনা করেন। বৈঠকে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের পক্ষে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু, ভুক্তভোগী কৃষক মো: মোশারফ হাওলাদার, মোঃ নূর ইসলাম, সোহেল মোল্লা, মোঃ আমিরুল হাওলাদার, মোঃ বেল্লাল, মরিয়ম জাহান মৌরি, মোসাঃ সোমা এবং গণগবেষক মোসাঃ হালিমা আয়শা।

এছাড়াও বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের আহ্বায়ক শুভঙ্কর চক্রবর্তী, সদস্য মোঃ আখতারুল কবির আলোচনা করেন।

ক্ষতিগ্রস্তরা বলেন, “ আমরা কলাপাড়ার পশ্চিম লোন্দা গ্রামের প্রায় ২৫০ টি দরিদ্র পরিবার ৪০ বছরের বেশি সময় ধরে এই এলাকায় বসবাস করছি।

আমরা জোয়ার ভাটায় ডুবি এবং ভাসি। আমাদের বেঁচে থাকার জন্য  কৃষি জমি রক্ষায় একটি টেকসই বেড়িবাঁধ জরুরী প্রয়োজন।নির্বাহী প্রকৌশলী ভুক্তভুগীদের কথা শোনেন।

তিনি তাঁর উর্ধতন কর্তৃপক্ষের সাথে পশ্চিম লোন্দা গ্রামে বেড়িবাঁধ বিষয়ে উত্থাপনের আশ্বাস দিয়েছেন। সেই সাথে নাগরিক আবেদনের তালিকায় বেড়িবাঁধের বিষয়ে অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD