শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
কুয়াকাটায় এক ইলিশ বিক্রি ৮ হাজার ৭৫০ টাকা

কুয়াকাটায় এক ইলিশ বিক্রি ৮ হাজার ৭৫০ টাকা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ার আলীপুরে এক জেলের জালে ধরা পড়লো ২ কেজি ৫০০ গ্রাম ওজনের এক ইলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মাছটি আলীপুর মৎস্য আড়ৎদের মনি ফিসে নিয়ে আসলে ডাকের মাধ্যমে ১ লাখ ৪২ হাজার টাকা মণ দরে প্রতিকেজি ৩ হাজার ৫৫০ হাজার দরে ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়েছে।

এর আগে গত সোমবার ৮ সেপ্টেম্বর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছটি ধরা পরে।
মাছটি নিলামে কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারীরা পিএম মূসা কিনে নেন।

মাছটি গাজীপুরের এক আমেরিকান প্রবাসীর বাসায় পাঠাবেন বলে জানিয়েছেন তিনি।
জেলে মাসুম বিল্লাহ জানান,  বঙ্গোপসাগরে পেতে রাখা জাল তুলতেই মাছটি উঠে আসে।

আজ দুপুরে আলীপুর বাজারে নিয়ে আসার পরে নিলামে ৮ হাজার ৭৫০ টাকায় মাছটি বিক্রি করেছি।

কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারী মূসা বলেন, এতবড় মাছ এই বাজারে এখন খুব কম দেখা মেলে তাই আমি নিলামের মাধ্যমে মাছটি ক্রয় করে গাজীপুরের এক আমেরিকান প্রবাসীর ভাইয়ের বাসায় পাঠাবো।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD