শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বাউফলে পৃথক ভাবে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

বাউফলে পৃথক ভাবে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

Sharing is caring!

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র উপজেলা ও পৌর বিএনপি পৃথক পৃথক ভাবে দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেন।

আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) সারাদিন ব্যাপি র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে দলটির নেতা কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

বুধবার বেলা ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে বাউফল সরকারি কলেজ মাঠ থেকে একটি আনন্দ র‌্যালী হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

এছাড়াও বিকাল সাড়ে চারটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের নেতৃত্ব হাসপাতাল রোডস্থ বিএনপি কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এবং কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

বিকাল সাড়ে পাঁচটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের নেতৃত্বে বাউফল সরকারি কলেজ মাঠ থেকে আনন্দ রলি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয় এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

সবশেষে ৬টার দিকে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে তার বাসভবন ও দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে, গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল আতশবাজি উৎসবের আয়োজন করেন ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD