বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নৌযান ধর্মঘট প্রত্যাহার,বরিশালে লঞ্চ চলাচল স্বাভাবিক

নৌযান ধর্মঘট প্রত্যাহার,বরিশালে লঞ্চ চলাচল স্বাভাবিক

Sharing is caring!

নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে যাত্রীবাহী লঞ্চ চলাচলের ঘোষণা দেওয়া হয়েছে। আর এ ঘোষণার পরিপ্রেক্ষিতে বরিশালের সব রুটে বিকেল সাড়ে ৪টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৪ জুলাই) বিকেল পৌনে ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন নৌযান শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির সভাপতি শেখ আবুল হাসেম। তিনি জানান, কেন্দ্রের ঘোষণা অনুযায়ী বরিশালে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

এদিকে লঞ্চ ছাড়ার ঘোষণার পরপরই বরিশাল নদী বন্দরের পন্টুন থেকে সরিয়ে মাঝ নদীতে রাখা লঞ্চগুলো ফের পন্টুনে এনে বার্দিং করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের টিআই কবির হোসেন।

এর আগে শ্রম অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সভায় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম নৌযান ধর্মঘট প্রত্যাহারের ঘোষনা দেন।  শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

নৌ-পথে সন্ত্রাস, চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন বন্ধ ও সন্ত্রাসীদের গ্রেফতার, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, কর্মস্থলে দুর্ঘটনায় মৃত নৌ শ্রমিকদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান, বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে কর্মবিরতি শুরু করেন নৌযান শ্রমিকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD