শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কুয়াকাটায় জেলের জালে২২ কেজি ওজনের কোরাল মাছ

কুয়াকাটায় জেলের জালে২২ কেজি ওজনের কোরাল মাছ

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আল আমিন খাঁ নামের এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৮০০ গ্রামের একটি কোরাল মাছ।

শনিবার বেলা এগারোটায় মাছটি কুয়াকাটা মাছ বাজারের খান ফিস আড়তে নিয়ে আসা হয়। এসময় মাছটি এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা।

পরে নিলামের মাধ্যমে খলিল নামের এক মৎস্য ব্যবসায়ী ১৫শ’ ৫০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৭শ’৯০ টাকায় মাছটি ক্রয় করেন। এর আগে সকাল নয়টায় লেম্বুর চর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ওই জেলে মাছটি শিকার করেন।

জেলে আল-আমিন খাঁ বলেন, বঙ্গোপসাগর থেকে ডিঙ্গি ট্রলার নিয়ে কুয়াকাটা সৈকতের লেম্বুর চর এলাকায় ফিরছিলেন তিনি।

এসময় সাগরের উপরিভাগে ভাসমান অবস্থায় কোরালটি দেখতে পান। পরে তিনি সহ তার সঙ্গে থাকা অপর জেলেরা তাৎক্ষনিক দু’দফা জাল ফেলে মাছটি শিকার করেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সচরাচর এতো বড় সাইজের কোরাল জেলেদের জালে ধরা পড়েনা।

তবে আশা করা যাচ্ছে অন্যান্য জেলেদের জালেও বড় সাইজের বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD