শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কেঁচো সার ব্যবহার ও জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা

কেঁচো সার ব্যবহার ও জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর মহিপুরে পরিবেশবান্ধব কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) ব্যবহার, বাজারজাতকরণ ও জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় কারিতাস বরিশাল অঞ্চলের ‘প্রয়াস প্রকল্প’-এর উদ্যোগে মহিপুর থানার ধুলাসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ‘প্রয়াস প্রকল্প’-এর মাঠ কর্মকর্তা মো. জামাল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মো. আব্দুর রহিম, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)-এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান, কলাপাড়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. বশির আহমেদ, ধুলাসার ইউনিয়নের সার-ঔষধ বিক্রেতা মো. বশার সিকদার এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তি মো. বাদল খলিফা প্রমুখ।

সভায় ভার্মি কম্পোস্ট উৎপাদক উদ্যোক্তা, সার-ঔষধ বিক্রেতা, ডিলার, স্থানীয় সাংবাদিক, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাস মহিপুর অফিসের ‘প্রয়াস প্রকল্প’-এর মার্কেটিং অফিসার অসিম বিশ্বাস।

আলোচনায় বক্তারা ভার্মি কম্পোস্টের গুণগত মান নিশ্চিত করা, কৃষিতে এর ব্যবহার বৃদ্ধি ও বাজার ব্যবস্থাপনা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, পরিবেশবান্ধব এই জৈব সার ব্যবহারে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, উৎপাদন বাড়বে এবং কৃষকের উৎপাদন খরচ কমবে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD