শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
বাউফলে টাইফয়েড প্রতিরোধ টিকাদান ২০২৫ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাউফলে টাইফয়েড প্রতিরোধ টিকাদান ২০২৫ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Sharing is caring!

মো. আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

আসন্ন টাইফয়েড (TCV) টিকাদান প্রতিরোধ ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুর রউফের সভাপতিত্বে বৃহস্পতিবার (০৭ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম।

সভায় জানানো হয়, টাইফয়েড একটি পানিবাহিত ব্যাকটেরিয়াজনিত রোগ, যা থেকে শিশুদের সুরক্ষা দিতে টিকা প্রদান অত্যন্ত জরুরি।

আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে যাওয়া এ ক্যাম্পেইনে বাউফল উপজেলার প্রায় ১ লাখ শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকা দেওয়া হবে।

এ উদ্দেশ্যে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ৭৬৪টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে।

ক্যাম্পেইন পরিচালনায় সহস্রাধিক স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক যুক্ত থাকবেন বলে সভায় জানানো হয়।

সফল টিকাদান নিশ্চিত করতে ইতোমধ্যে প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নিবন্ধন কার্যক্রম আগেভাগেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে, যাতে নির্ধারিত সময়ে টিকা প্রদান নিশ্চিত করা যায়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নুরনবী,নার্সিং ওয়ার্ড ইনচার্জ মিনারা আক্তার এবং আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য । সময়মতো টিকা গ্রহণের জন্য ক্যাম্পে আসার জন্য  আহবান জানানো হয় ।

 

 বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD