শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বাউফলে একই রাতে বসতঘরসহ ১১টি প্রতিষ্ঠানে চুরি

বাউফলে একই রাতে বসতঘরসহ ১১টি প্রতিষ্ঠানে চুরি

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে, উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা বাজারে একই রাতে বসতঘরসহ ১১টি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে চোরের দল ধারাবাহিকভাবে বাজারের বিভিন্ন দোকান ও বসতবাড়িতে প্রবেশ করে নগদ টাকা, পণ্যসামগ্রীসহ মালামাল লুট করে নিয়ে যায়।

চুরি হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—আসাদুল তালুকদারের মিল ও সার-কি’টনা’ষকের দোকান, সালাউদ্দিন মৃধার মুদি ও মনোহারী দোকান, মালেক মৃধার মুদি দোকান, জাকির ডাক্তারের ফার্মেসি, গণেষ দাসের মুদি দোকান, আবদুর রহমানের হার্ডওয়্যার দোকান, আবদুর রহিমের সিমেন্ট দোকান, ফোরকান তালুকদারের বিকাশের দোকান, হালিম হাওলাদারের বসতবাড়ি এবং তাতেরকাঠী রাস্তার মাথা এলাকার দুটি মুদি-মনোহারী ও চা দোকান।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, একসাথে এতগুলো দোকানে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

তারা দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন। ওই বাজারের ব্যবসায়ী আসাদুল ইসলাম জানান, সম্প্রতি ইউনিয়নটিতে  হাত বাড়ালেই মিলছে মাদক।

এর সাথে মাদক সেবনকারীদের সংশ্লিষ্টতা থাকতে পারে। এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান জামান সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শনে একটি পুলিশের টিম পাঠানো হয়েছে।

দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD