শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীলগঞ্জ ইউনিয়ন শাখা এবং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় পাখিমাড়াস্থ নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহীদ মাতুব্বর’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও চাকামইয়া ও নীলগঞ্জ ইউনিয়ন টিম লিডার মোস্তাফিজুর রহমান বাদল তালুকদার।

চাকামইয়া ও নীলগঞ্জ ইউনিয়ন টিমের সদস্য ও কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.সোহরাব উদ্দিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো.নুরুল কবির ঝুনু এবং নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হোসেন।

এ সময় নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং ৯টি ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের সুপার ফাইভ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে সর্বোচ্চ ভোট দিয়ে এমপি নির্বাচিত করে সংসদে পাঠাতে সর্বোচ্চ মেধা এবং শ্রম দিয়ে কাজ করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD