শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বৃষ্টি উপেক্ষা করে কলাপাড়ায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা

বৃষ্টি উপেক্ষা করে কলাপাড়ায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূতি পালন উপলক্ষে কলাপাড়া উপজেলা পর্যায়ে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে কলাপাড়া উপজেলাধীন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, টেকনিক্যাল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অশগ্রহণে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

বিদ্যালয় ভিত্তিক প্রতিটি দলে ৩-৫ জন করে অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মুসল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফকরুল ইসলাম, কলাপাড়া উপজেলা স্কাউট কোষাধাক্ষ নুরুল হক, সহকারী কমিশনার মোয়াজ্জেম হোসেন ও আবুল বাশার,

সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস অনার্স কলেজের শরীরচর্চা শিক্ষক সাইফুজ্জামান টুটুল, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালীর শিল্প ও সংস্কৃতি বিষয়ক শিক্ষক প্রীতম রয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আব্দুল জব্বার, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক মো. নিজাম উদ্দিন এবং ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাজুল ইসলাম প্রমুখ।

উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান জানান, মাধ্যমিক স্তরের ১০ টি প্রতিষ্ঠান এবং উচ্চ মাধ্যমিকের তিনটি প্রতিষ্ঠান আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এদের মধ্য থেকে প্রথম স্থান অধিকারীদের ৭ হাজার টাকা, দ্বিতীয় স্থান প্রাপ্তদের ৫০০০ টাকা এবং তৃতীয় স্থান অধিকারীদের তিন হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে।

তিনি আরো জানান, জুলাই গণঅভ্যুত্থান শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয়া এবং ধারণ করার লক্ষ্যই আজকের এই আয়োজন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD