শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
কুয়াকাটায় মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন।। নতুন সাইনবোর্ড

কুয়াকাটায় মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন।। নতুন সাইনবোর্ড

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী ) প্রতিনিধিঃ

কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে “কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়”।

শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী এ নাম পরিবর্তন কার্যকর করা হয়। রবিবার ( ১৩ জুলাই ) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নতুন নামের সাইনবোর্ড স্থাপন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম মিরন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা, সাবেক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, “নতুন নামকরণের মাধ্যমে বিদ্যালয়ের ঐতিহ্য ও আধুনিক চেতনার সমন্বয় ঘটেছে। শিক্ষার্থীদের উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

স্থানীয় বাসিন্দারা মিশ্র প্রতিক্রিয়া জানালেও অনেকেই মনে করছেন, নতুন নামের মাধ্যমে কুয়াকাটা অঞ্চলের পরিচিতি আরও সুদৃঢ় হবে। উল্লেখ্য, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে পরিচালিত হয়ে আসছিল।

নাম পরিবর্তনের পেছনে প্রশাসনিক ও নীতিগত কারণ দেখিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD