শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
কুয়াকাটায় জলবায়ু মোকাবেলায় রাখাইন জনগোষ্ঠীর প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ

কুয়াকাটায় জলবায়ু মোকাবেলায় রাখাইন জনগোষ্ঠীর প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটায় আদিবাসী রাখাইন সম্প্রদায়কে নিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রযুক্তি ও তথ্যভিত্তিক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১১ ও ১২ জুলাই কুয়াকাটার একটি আবাসিক হোটেল প্রিন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে অস্ট্রেলিয়ান এলামনাই অ্যাসোসিয়েশন।

এতে আদিবাসী রাখাইন সম্প্রদায়ের ৫০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশবান্ধব কৃষি, উন্নত চাষাবাদ, টেকসই প্রযুক্তি ব্যবহার এবং তথ্য-প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উদ্বুদ্ধ করা হয়।

প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উদ্ভাবিত বিভিন্ন ফলের চারা, সবজির বীজ ও কৃষি উপকরণ অংশগ্রহণকারীদের বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরআই, পটুয়াখালীর সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বাসার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের (খামারবাড়ি, ঢাকা) পরিচালক ড. মো. মশিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরআই মুন্সিগঞ্জের পিএসও ড. মোঃ খোরশেদ আলম এবং টাঙ্গাইলের এসএসও কাকলী রায়। প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন বিএআরআই, পটুয়াখালীর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাইনুল ইসলাম।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে উপকূলীয় ও আদিবাসী জনগোষ্ঠীকে টেকসই কৃষি ও প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD