শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
কলাপাড়ায় সাব রেজিস্টার কার্যালয়ের কর্মচারী, নকল নবীশ ও দলিল লেখকদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা

কলাপাড়ায় সাব রেজিস্টার কার্যালয়ের কর্মচারী, নকল নবীশ ও দলিল লেখকদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া সাব-রেজিষ্টার কার্যালয়ের স্থায়ী কর্মচারী, নকল নবীশ ও দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করনের লক্ষ্যে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা সাব রেজিস্টার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কলাপাড়া সাব রেজিস্টার কাজী নজরুল ইসলাম। উপজেলা সাব রেজিস্টার কার্যালয়ের আয়োজনে অভ্যন্তরীণ এ প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা সাব রেজিস্টার বিজয় দ্বিগ গাইন।

কর্মশালায় ৭০ জন দলিল লেখক, ২৪ জন নকল নবীশ সহ সাব রেজিস্টার কার্যালয়ের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। উপজেলা সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ‌‌ প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য হলো দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা।

ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। যাতে মানুষ সাব রেজিস্টার কার্যালয়ে এসে সেবা পেয়ে সন্তুষ্ট হয়।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২৪/০৬/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD