শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
গলাচিপায় আবাসিক মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

গলাচিপায় আবাসিক মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

Sharing is caring!

মোঃনাসির উদ্দিন পটুয়াখালীঃ

পটুয়াখালীর গলাচিপায় আবাসিক মহিলা হাফিজিয়া মাদ্রাসার শিশু ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত জান্নাতুল আক্তার (৯) রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরলতার মো. আলী আকবর এর মেয়ে। শনিবার (২১জুন) গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নূরে মদিনা মডেল মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মাদ্রাসার কর্তৃপক্ষ সাপের কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানালেও তার মৃত্যু নিয়ে রহস্য রয়েছে বলে জানা যায়। নিহতের সহপাঠী মারজানা জানান, আনুমানিক ১ বছর আগে এ মাদ্রাসায় সে ভর্তি হয় এবং সম্পর্কে আমার চাচাতো বোন।

গতরাত ১০ টার দিকে আমরা ঘুমাতে যাই। ভোর রাতে জান্নাতুল হাতে প্রচন্ড ব্যথা করে জানালে আমি তাকে হাত চেপে দিতে চাইলে সে নিজেই হাত মালিশ করে। এরপর সে তার ব্যবহৃত ট্রাঙ্কের সাথে তার হাত পিটাতে থাকে এবং কিছুক্ষণ পরে শান্ত হয়।

পরবর্তীতে মাদ্রাসা শিক্ষিকা মোসা. জান্নাতুল ফেরদৌস আমাদেরকে ফজরের নামাজের জন্য ডাকলে আমারা উঠলেও জান্নাতুল ওঠেনা। পরে শিক্ষিকাকে জানালে সে তাকে তুলে তার রুমে নিয়ে যায়।

এরপর তার মুখে পানি দিলে তা বাহিরে গড়িয়ে পড়ে যায় এবং অচেতন হয়ে মাটিতে লুটে পড়ে। পড়ে তাকে ওখান থেকে উদ্ধার করে মাদ্রাসা পরিচালক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD