শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
কলাপাড়ায় নানা আয়োজনে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান দিবস পালিত

কলাপাড়ায় নানা আয়োজনে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান দিবস পালিত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে পালিত হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান দিবস।

মঙ্গলবার সকাল নয়টায় উপজেলার সকল লোকনাথ মন্দির সহ অধিকাংশ সনাতনী মন্দিরে মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় এ দিবসের আনুষ্ঠানিকতা। পরে পূজা অর্চনা ও বাল্যভোগ অনুষ্ঠিত হয়।

এসময় ঢাক-ঢোল, কাঁশর ঘন্টা ও সনাতনী নারীদের উলুধ্বনীতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। এছাড়া দিনভর আরতী কীর্তন ও লোকনাথের কর্মময় জীবনী সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে পালিত হচ্ছে এ তিরোধান দিবস।

অনেক লোকনাথ মন্দিরে ৬ দিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। কলাপাড়া পৌরসভার চিংগুড়িয়ার বাসিন্দা লোকনাথ ভক্ত দেবাশীষ সিকদার কালা বলেন, প্রতিবছরের মতো এবছর সকাল থেকে বিভিন্ন আয়োজনে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান দিবস উদযাপন করছি লোকনাথ ভক্তরা।

নিখিল চন্দ্র হাওলাদার বলেন, আজকে আমি লোকনাথ বাবার তিরোধান উপলক্ষে পূজা করতে এসেছি। পরিবার পরিজন ও সমাজের সবাইকে নিয়ে  ভালো থাকতে পারি বাবার কাছে এই প্রার্থনা করেছি। শিলা রানী বলেন, ব্রহ্মচারী লোকনাথ বাবার পুজো করতে এই মন্দিরে এসেছি।

স্বামী সন্তান নিয়ে ভবিষ্যতের সুন্দর জীবন-যাপন করতে পারি এই প্রার্থনায় বাবার কাছে করেছি। সার্বজনীন নাচনাপাড়া লোকনাথ মন্দিরের সাধারণ সম্পাদক প্রনব নারায়ণ বিশ্বাস বলেন, আমরা প্রতিবছরের মতো এবছর সকাল থেকে  শ্রীশ্রী  লোকনাথ বাবার ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে পূজার আরচনা করেছি।

আমরা কাছে প্রার্থনা করেছি এই বাংলাদেশে  হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান একসাথে মিলেমিশে থাকতে পারি। এছাড়া বিশ্বের সকল মানুষের  শান্তি কামনা করেছি।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

০৩/০৬/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD