শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বাউফলে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

বাউফলে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির (একাংশের) আলোচনা সভা, র‌্যালি, দোয়া মিলাদ ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে দশটায় হাসপাতাল রোডস্থ বিএনপি’র কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনাদর্শ নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন, বাউফল পৌর বিএনপি’র সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব অলিউর রহমান, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো.পলাশ ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মঞ্জু প্রমুখ।

সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ করা হয়। এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের পক্ষ থেকে ৬শতাধিক দুস্থদের মাঝে ৫কেজি চাল, আধা কেজি চিনি, আধা কেজি মসুর ডাল ও এক প্যাকেট সেমাই বিতরণ করা হয়।

তারিখ-০১/০৬/২৫ইং

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD