শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এমন প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় ‘দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তন ‘পায়রায়’ মঙ্গলবার সকাল দশটায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল ও লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন। প্রথম রাউন্ডে ‘পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের মূল কারণ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় জয়লাভ করে কাশেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

ফাইনাল রাউন্ডে ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন পুরুস্কার লাভ করে কাশেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুলের দল। শ্রেষ্ঠ বক্তার পুরুস্কার লাভ করে একই স্কুলের শিক্ষার্থী সালসাবিল রাইয়ান।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে দুর্নীতি বিরোধী এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজয়ীসহ সকল প্রতিযোগীদের পুরুস্কার বিতরণ করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. রবিউল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা এএকাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আবদুল খালেক, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নমিতা রাণী দত্ত এবং কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু। মডারেটর হিসেবে ছিলেন সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২৭.০৫.২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD