শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
দূর্নীতি ও অর্থ আত্নসাতের অভিযোগে ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে মাউসির কারণ দর্শানোর নোটিশ

দূর্নীতি ও অর্থ আত্নসাতের অভিযোগে ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে মাউসির কারণ দর্শানোর নোটিশ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালী কলাপাড়ায় উপজেলার ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ বশির আহম্মেদ বিরুদ্ধে দুর্নীতি ও টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।

আওয়ামী ফ্যাসিবাদ সরকারের দোসর ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ বশির আহমেদ এর  বিরুদ্ধে রয়েছে নানা অপকর্ম ,দুর্নীতি, নিয়োগ বাণিজ্য সহ জমি অধিগ্রহণের টাকা  আত্মসাৎ এর অভিযোগ।

তদন্ত সুত্রে  জনাযায় আশুগঞ্জ পাওয়ার প্লান্ট এর জমি অধিগ্রহণের (১৩ লক্ষ ৯৬ হাজার ৩২৩ টাকা এবং ক্ষতিপূরণ বাবদ ১ লক্ষ ৬২ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রমাণিত হয়েছে।

কলেজের গাছ বিক্রি ৩০ হাজার টাকা, কলেজের দোকান ভাড়া বাবদ ৪৬,৫৮৮ টাকা সহ কলেজ নামিয় জমির ক্ষতিপূরন ১৪ লক্ষ টাকাও আত্মসাৎ করছে বলে জানা গেছে।

সরকারের অনুমতি ব্যতীত একাধিকবার বিদেশ সফর করেছেন। কলেজের শিক্ষক নিয়োগের মাধ্যমে উৎকোচ গ্রহণ করেছেন।

এছাড়াও ৪ নং মিঠাগঞ্জ ইউনিয়নের, পূর্ব মধুখালী সালিয়া দাখিল মাদ্রাসা দুই মেয়াদে গভর্নিং বডির সভাপতি ছিলেন।

সেখানেও স্বজনপ্রীতি করে নিয়োগ বাণিজ্য করেছেন বলেও জানা গেছে।কলেজের অধ্যক্ষ থাকা কালিন ছাত্র/ছাত্রীদের দিয়ে ফ্যাসিবাদ সরকারের মিছিল মিটিং করাতেন, শিক্ষকসহ সকল কর্মকর্তাকে আওয়ামী লীগের রাজনীতি করাতে বাধ্য করতেন তিনি।

তিনি নিজে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করেছেন। কলেজ সম্পর্কিত ও অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত করে রিপোর্ট জমা দেন, মোঃ মনিরুল ইসলাম (সহকারী শিক্ষা পরিদর্শন) পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় ঢাকা, সুলতান আহমেদ (অডিট অফিসার) পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।

তদন্ত কর্মকর্তারা জানান, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং অভিযোগ সমূহ প্রমানিত হওয়ার প্রেক্ষিতে আইনঅনুগ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।

তাকে চাকরিচুত্য করার সিদ্ধান্ত নিয়ে সবশেষ কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে গত ২১/০৫/২০২৫ তারিখ।

৩ দিনের সময় দিয়ে প্রেরিত উক্ত নোটিশ ইতোমধ্যে তিনি রিসিভ করেছেন।

আগামী ২১/০৫/২০২৫ তারিখে তার বেতন ভাতা বন্ধ সহ সাময়িক বরখাস্তের আদেশ হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক মো: মঈন উদ্দিন।

এবিষয়ে অধ্যক্ষ বশির আহমেদ এর মুঠোফোনে একাধিকবার কল করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD