শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফলে আম গাছের চারা উপহার দিলেন, এমবি কলেজ কতৃপক্ষ

কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফলে আম গাছের চারা উপহার দিলেন, এমবি কলেজ কতৃপক্ষ

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ‘মান উন্নয়ন’ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করার জন্য শিক্ষার্থীদের উন্নত জাতের ‘আম গাছের’ চারা বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের হাতে আমের চারা তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফাতেমা হেরেন।

কলেজ সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে মান উন্নয়ন পরীক্ষায় প্রথম হয়েছে তাজমিন আক্তার, দ্বিতীয় হয়েছে ফাতেমা এবং তৃতীয় হয়েছে শোভন সরকার।

মানবিক শাখায় প্রথম হয়েছে নাসিম অস্কার, দ্বিতীয় হয়েছে মারিয়া আক্তার, তৃতীয় হয়েছে মুন্নী আক্তার এবং ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম হয়েছে দোলা রায়, দ্বিতীয় হয়েছে ইসরাত জাহান, তৃতীয় হয়েছে রত্না আক্তার।

এ সময় কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহআলম মিয়া, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তায়েফ কুতুব উদ্দিন আহমেদ সুৃমন, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাহবুব আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. হেমায়েত উল ইসলাম, ইতিহাস বিভাগের প্রভাষক মো. নাজমুল আলম বাদল উপস্থিত ছিলেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২১/০৫/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD