শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
শহীদ বাবা’র পাশেই  চির নিদ্রায় শায়িত  হলেন শিক্ষার্থী লামিয়া

শহীদ বাবা’র পাশেই  চির নিদ্রায় শায়িত  হলেন শিক্ষার্থী লামিয়া

Sharing is caring!

এস আল-আমিন খাঁন, নিজস্ব প্রতিবেদকঃ

জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের  কবরের পাশেই  চির নিদ্রায় শায়িত হলো মেয়ে লামিয়া।

শনিবার (২৬এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর শেখেরটেক ৬নং রোডে ভাড়া বাসায় গলায় ওড়না পেচিয়ে ফাস দিয়ে আত্মহত্যা করে বলে সংবাদ পাওয়া যায়।

ময়না তদন্ত শেষে রবিবার ২৭’এপ্রিল সন্ধ্যায় লামিয়ার মরদেহ পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া নিজ গ্রামের বাড়িতে পৌছালে সন্ধ্যা সাড়ে সাতটায় পাঙ্গাশিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে বাবা’র কবরের পাশে দাফন করা হয়।

লামিয়ার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী  জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ  আরেফিন,   বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব  অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো: ইজাজুল হক, দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম, পটুয়াখালী জেলা জেলা বিএনপির আহ্বায়ক স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রশিদ চুন্নু মিয়া, জামায়াতের জেলা আমির এ্যাডভোকেট নাজমুল আহসান, পটুয়াখালী ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান আব্দুল্লাহ আল-নাহিয়ান, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, পটুয়াখালী পৌর জামায়েতের সভাপতি শহিদুল ইসলাম, দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারন সম্পাদক সাইফুল মৃধা প্রমুখ।

এছাড়াও  বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ছাত্র কমিটির নেতৃবৃন্দ সহ সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৮ই মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত করে নানা বাড়িতে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয় লামিয়া।

ওই ঘটনার দুইদিন পর গত ২০শে মার্চ নিজেই থানায় উপস্থিত হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছিলেন । মামলার এজাহারভুক্ত দুই আসামী সাকিব মুন্সী ও সিফাত মুন্সী আদালতের আদেশমতে কারাগারে আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD