শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

কলাপাড়ায় পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় ইব্রাহিম ওরফে জাবের (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর দুইটায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজার সংলগ্ন পানি জাদুঘরের সামনে এ দু্র্ঘটনা ঘটে।

মৃত জাবের কুয়াকাটা এলাকার হুইছেন পাড়া গ্রামের আফজাল হাওলাদারের ছেলে। সে হুইছেন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।

নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে পাখিমারা এলাকার নানা বাড়ি বেড়াতে এসেছিলো জাবের। দুপুরে পানি জাদুঘরের সামনের মহাসড়কে নানা সালাম সন্যামাতের সঙ্গে দাড়িয়ে ছিলো শিশুটি।

এসময় পর্যটকবাহী একটি মাইক্রোবাস কুয়াকাটা থেকে মাদারীপুর যাওয়ার পথে শিশুটিকে চাপা দেয়। তাৎক্ষণিক শিশুটির স্বজনসহ গাড়িতে থাকা পর্যটকরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২৬/০৪/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD